About

You are here:

Who we are

গ্রিন ওয়ার্ল্ড ব্লক এ আমরা মানসম্মত ডিজাইন ব্লক, কভার ব্লক, হলো ব্লক, পেভার ব্লক, পার্কিং টাইলসসহ অন্যান্য কংক্রিট পণ্য তৈরি করে থাকি। আমরা চাই প্রতিটি নির্মাণকাজে শুধু মজবুত পণ্য নয়, সুন্দর ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব এবং ব্যবহারিক সুবিধাও থাকুক। বাড়ি, ছাদ, বাউন্ডারি ওয়াল বা কমার্শিয়াল প্রজেক্ট, যেকোনো কাজে আপনার নির্মাণকে আরও সুন্দর ও দীর্ঘস্থায়ী করাই আমাদের লক্ষ্য।

Our story

গ্রিন ওয়ার্ল্ড ব্লকের যাত্রা শুরু হয় ২০১৭ সালে, প্রতিষ্ঠাতা জনাব এস এম আলাউদ্দিন হারুনের একক উদ্যোগ ও স্বপ্ন থেকে। শুরুটা সহজ ছিল না। সে সময় বাংলাদেশে এই ধরনের কংক্রিট পণ্য উৎপাদনের ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ জনবল পাওয়া কঠিন ছিল। মেশিনারিজ, ইনস্টলেশন, রিপেয়ারিংসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনেকে নিরুৎসাহিত করলেও তিনি থেমে যাননি।

নিজের আইডিয়া, পরিশ্রম এবং অনলাইন থেকে শেখার মাধ্যমে ধীরে ধীরে তিনি কাজ এগিয়ে নেন। প্রথমে গ্রিন ওয়ার্ল্ড হলো ব্লক দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে পেভার ব্লক, পার্কিং টাইলস, ডিজাইন ব্লক, কভার ব্লকসহ আরও বিভিন্ন কংক্রিট পণ্য যুক্ত করা হয়।

আজ গ্রিন ওয়ার্ল্ড ব্লকের ফ্যাক্টরি ও অফিস ফেনীতে অবস্থিত। বর্তমানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের লক্ষ্য হলো মানসম্মত, মজবুত ও নান্দনিক কংক্রিট পণ্য তৈরি করে বাংলাদেশের নির্মাণখাতে আরও ভালো সমাধান পৌঁছে দেওয়া।

Our values

গ্রিন ওয়ার্ল্ড ব্লকে আমরা বিশ্বাস করি, ভালো পণ্য তৈরি করতে হলে সততা, সঠিক কাঁচামাল এবং মানের প্রতি দায়িত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাতা জনাব এস এম আলাউদ্দিন হারুন শুরু থেকেই প্রোডাক্ট কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেননি। ব্যবসার শুরুতে নানা চ্যালেঞ্জ ও লোকসান থাকলেও তিনি কখনো মানের সাথে কম্প্রোমাইজ করেননি।

আমাদের হলো ব্লক, কভার ব্লক ও ডিজাইন ব্লক BUET টেস্টেড এবং প্রায় ৪০০০ PSI শক্তিসম্পন্ন। সঠিক কাঁচামাল, সঠিক রেশিও এবং যত্নসহকারে উৎপাদনের কারণেই আমরা এই মান ধরে রাখতে পারছি।