SKU: GW-SB-241
সলিড কংক্রিট ইট (Solid Concrete Brick)
বিইউইটি সনদপ্রাপ্ত সলিড কংক্রিট ইট | মাত্রা: ২৪১×১১৪×৭১ মিমি | পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ উপকরণ
গ্রিন ওয়ার্ল্ডের সলিড কংক্রিট ইট সাধারণ নির্মাণ কাজের জন্য একটি নির্ভরযোগ্য, টেকসই ও সাশ্রয়ী সমাধান। আমাদের ইট উচ্চমানের সিমেন্ট, নদীর বালি ও পাথরের চিপস দিয়ে তৈরি।
মাটির ইটের তুলনায় কংক্রিট ইট অধিক সমান ও নিখুঁত মাপের, যা নির্মাণ কাজ সহজ করে এবং সিমেন্টের অপচয় কমায়।
- মাত্রা: ২৪১ × ১১৪ × ৭১ মিমি (প্রায় ৯.৫” × ৪.৫” × ২.৮”)
- উপাদান: সিমেন্ট, নদীর বালি ও পাথরের চিপস
- রঙ: ধূসর (সিমেন্টের স্বাভাবিক রঙ)
- মান: বিইউইটি সনদপ্রাপ্ত
- প্রয়োগ: দেয়াল নির্মাণ, পার্টিশন (সার্বজনীন)
সলিড ইটের সুবিধাসমূহ:
- নির্ভুল মাপ ও সমান পৃষ্ঠ — নির্মাণ সহজ
- উচ্চ সংকোচন শক্তি — দীর্ঘস্থায়ী কাঠামো
- মাটির ইটের চেয়ে পরিবেশবান্ধব (মাটি খনন বা পোড়ানো নেই)
- সিমেন্টের অপচয় কমায়
- বিইউইটি পরীক্ষিত মান






